শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫১ সময় দেখুন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার


বগুড়া: বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনে অনুষ্ঠিত হয়।

বিভাগের একাডেমিক কাজের অংশ হিসেবে বিভিন্ন ব্যাচের সর্বমোট ৬৭টি গবেষণা প্রবন্ধের মধ্যে নির্বাচিত ১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা।

ধ্রুপদী সাহিত্য, জ্যাকোবিয়ান ড্রামা, ভিক্টোরিয়ান নভেল, একুশ শতকের উপন্যাস এবং শিক্ষা ও সাহিত্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ইংরেজী সাহিত্যের ইতিহাসের বিভিন্ন পর্যায় নিয়ে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের ১৩ ব্যাচের মো. তারেক জামিল, ১৬ ব্যাচের সাদিয়া ইসলাম, সাদিয়া আফরিন আঁখি, মো. খায়রুল আলম, মো. আলিফ হোসেন নিয়ম, ১৮ ব্যাচের ইয়াসিন আরাফাত, রাফিউল ইসলাম, সাঈদা জিন্নুরাইন রূহী, ঈশিতা নাজনিন এবং যৌথভাবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ১৮ ব্যাচের মো. আফ্রিদি পি কে ও মো. রিয়াদ হোসেন সরদার।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন ও বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মো. মতিউর রহমান।
এছাড়া বক্তব্য দেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে প্রতিটি উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর