শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার ওপর সেমিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার ওপর সেমিনার


বগুড়া: বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পুণ্ড্র ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট (পিআইআরডি)-এর উদ্যোগে সিটি ব্যাংক পিএলসি’র অর্থায়নে পরিচালিত ‘অপরচুনেটিস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার মার্কেটিং ইন বাংলাদেশ’ ও ‘রিডিউসিং কমিউনিটি ম্যালনিউট্রেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল অ্যান্ড আদার ইন্টারভেনশনস’-শীর্ষক গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটায় নতুন একাডেমিক ভবনের পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

সেমিনারে বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, বারটান পীরগঞ্জ রিজিওনাল অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো, ছাদেকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশনের বগুড়া শাখার ডিপুটি ডিরেক্টর সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ।

পিইউবি’র রেজিস্ট্রার ও পিআইআরডি-এর পরিচালক ড. এস.জে. আনোয়ার জাহিদের স্বাগত বক্তব্য শেষে সেমিনারে ‘অপরচুনেটিস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার মার্কেটিং ইন বাংলাদেশ’-শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের টিম লিডার পিইউবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শেলী খাতুন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক পূর্বাশা দাশ।

‘রিডিউসিং কমিউনিটি ম্যালনিউট্রেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল অ্যান্ড আদার ইন্টারভেনশনস’-শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণার পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম ও পিইউবির পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ও টিম লিডার ডা. শামীমা বেগম।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন-আরডিএ, বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ও গবেষণা প্রকল্পদ্বয়ের সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল মামুন, সিটি ব্যাংক পিএলসি ঢাকার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিভিশনের এস.এ.ভি.পি অ্যান্ড সিনিয়র ম্যানেজার রেজা ফাউজুল কবির।

অনলাইনে যুক্ত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান। আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর