বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘পুতিনের কারণে শান্তি আলোচনা ব্যর্থ হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২২১ সময় দেখুন
‘পুতিনের কারণে শান্তি আলোচনা ব্যর্থ হবে’


আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করাকে কুমিরের সঙ্গে আলোচনা করার সঙ্গে তুলনা দিয়ে ইউক্রেন নিয়ে যে কোনো শান্তি আলোচনা ব্যর্থ হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া পশ্চিমা দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

ভারত সফরে যাওয়ার পথে জনসন এসব কথা বলেন। ভারত সফরকালে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসাহিত করবেন। তবে রাশিয়ার সঙ্গে দীর্ঘ মিত্রতার বন্ধনে আবদ্ধ ভারতের ক্ষেত্রে তার এ প্রচেষ্টা কতোটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

জনসন জানান, পুতিন পরিষ্কার করেছেন তিনি ইউক্রেনের আরও অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চান। দেশটির রাজধানী কিয়েভের ওপর নতুন করে হামলা শুরু করতে পারেন।

বরিস জনসন বলেন, আপনার পা কামড়ে ধরে থাকা কুমিরের সঙ্গে আপনি কীভাবে আলোচনা করবেন? ইউক্রেনীয়রা এ রকম কঠিন পরিস্থিতিরই মোকাবিলা করছে। ওই কৌশলই বজায় রাখতে হবে, তাদের অস্ত্র সরবরাহ করে যেতে হবে।

জনসন জানান, শুক্রবার দিল্লিতে মোদির সঙ্গে যখন তার বৈঠক হবে তিনি ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে উৎসাহিত করবেন। তবে, তারপরও হয়তো ভারত রাশিয়ার সঙ্গে মিত্রতা বজায় রাখবে এমন সম্ভাবনা মেনে নেন তিনি।

তিনি বলেন, ইউক্রেন নিয়ে এরই মধ্যে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি আর বুচায় যা হয়েছে ভারতীয়রা তার নিন্দা জানিয়েছে। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, যুক্তরাজ্যকে এটা স্বীকার করতে হবে।

বিশ্বে রাশিয়ার অস্ত্র ও তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। জাতিসংঘে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাবের ভোটাভুটিতে ভারত ভোট দেওয়া থেকে বিরত ছিল আর মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞায়ও দেশটি শামিল হয়নি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর