বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পুরো টুইটারের মালিক হতে যাচ্ছেন মাস্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
পুরো টুইটারের মালিক হতে যাচ্ছেন মাস্ক


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ধনকুবের এলন মাস্ক মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার জন্য ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন। শুরুতে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত এ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে টুইটার। টুইটারের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিটি শেয়ারের মূল্য ৫৪.২০ ডলার ধরে সোমবারই টুইটার বিক্রির খবর ঘোষণা হতে পারে। এর আগে টুইটারের পরিচালনা বোর্ডকে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দিতে হবে। তবে বোর্ডে ভিন্ন সিদ্ধান্তও আসতে পারে। শেষ মুহূর্তে এসে গোটা প্রস্তাবটিই বাতিল হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ফোবর্সের ধনীদের তালিকা অনুযায়ী এক নম্বরে রয়েছেন টেসলার মালিক মাস্ক। তবে টুইটার ক্রয়ের প্রস্তাবে টেসলা যুক্ত হয়নি। টুইটার কেনার প্রস্তাব মাস্কের ব্যক্তিগত।

কয়েক দিন আগে অবশ্য টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন এলন মাস্ক। গত ২১ এপ্রিল টুইটার কিনতে নতুন প্রস্তাব দেন তিনি। তার প্রস্তাবে প্রতিটি শেয়ারের দর ধরা হয় ৫৪.২০ মার্কিন ডলার। এ হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটারের মোট মূল্য দাঁড়ায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর