বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পৃথিবীর ৩০ ভাগ প্রজাতির গাছ বিলুপ্তির পথে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
পৃথিবীর ৩০ ভাগ প্রজাতির গাছ বিলুপ্তির পথে


আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর অন্তত ৩০ ভাগ প্রজাতির গাছ বিলুপ্তির পথে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওক ও ম্যাগনোলিয়ার মতো সুপরিচিত বৃক্ষ থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বিভিন্ন ধরনের গাছ এই হুমকিতে রয়েছে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৭ হাজার ৫০০ প্রজাতির গাছ হুমকিতে রয়েছে। একইসঙ্গে এর চেয়ে দ্বিগুণ প্রজাতির প্রাণীও রয়েছে হুমকির মধ্যে।

এ পরিস্থিতিতে বনভূমি ধ্বংস, কাঠের জন্য গাছ কাটা ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট হুমকি থেকে গাছের প্রজাতিগুলোকে রক্ষা করার জন্য আবেদন জানিয়েছে উদ্ভিদ সংরক্ষণ গোষ্ঠীগুলো।

লন্ডনের কিউ’এ অবস্থিত দাতব্য প্রতিষ্ঠান বোটানিক গার্ডেন কনজারভেশন ইন্টারন্যাশনালের ডা. মালিন রিভার্স বলেছেন, ‘আমাদের গ্রহে প্রায় ৬০ হাজার প্রজাতির গাছ রয়েছে। আর প্রথমবারের মতো আমারা জানতে পারলাম কোন প্রজাতিগুলো সংরক্ষণ করা প্রয়োজন। একইসঙ্গে তাদের জন্য বড় হুমকি কী এবং তারা কোথায়।’

গ্লোবাল ট্রি স্পেশালিস্ট গ্রুপ অব দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার’র কো-চেয়ার সারা ওল্ডফিল্ড বলেন, একটি সুস্থ বিশ্বের জন্য আমাদের বৈচিত্রময় প্রজাতির গাছগুলো প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রজাতির পরিবেশে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বের মোট সংখ্যার ৩০ ভাগ প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে। আমাদের দ্রুতই এসব সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

স্টেট অব দ্য ওয়ার্ল্ডস ট্রিস’র প্রতিবেদনে দেখা গেছে, পৃথিবীর ৬০ হাজার পরিচিত গাছের মধ্যে অন্তত ৩০ ভাগ প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখোমুখি।

ইতোমধ্যে বন থেকে ১৪২টা প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আর ৪৪২টা বিলুপ্তির দোরগোড়ায়। এগুলার একেকটা ৫০টারও কম গাছ আছে।

পৃথিবীতে যেসব কারণে গাছগুলো ধ্বংসের মুখে রয়েছে তার মধ্যে চাষাবাদ অন্যতম, এজন্য ২৯ ভাগ প্রজাতির গাছ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কাঠ সংগ্রহের জন্য ২৭ ভাগ, গবাদিপশুর চাষাবাদের জন্য ১৪ ভাগ, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ ভাগ এবং অগ্নিকাণ্ডের জন্য ১৩ ভাগ প্রজাতির গাছ বিলুপ্ত হয়েছে।

জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গাছের জন্য ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করেছে। তবে সংরক্ষণ করার মাধ্যমেই নিরাপদ ভবিৎষ্যত দেখছেন বিশেষজ্ঞরা।

ড. রিভার্স বলেছেন, এই প্রতিবেদন আমাদের দেখায় যে, এ বিষয়ে সংরক্ষণ গোষ্ঠী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংঘবদ্ধ করা। যাতে করে ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোকে সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।

বিলুপ্ত হওয়ার হুমকিতে থাকা প্রজাতিগুলোকে রক্ষায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো-

১. বিদ্যমান বনাঞ্চল রক্ষা করার এবং সংরক্ষিত এলাকা সম্প্রসারণ করতে হবে (সংরক্ষিত এলাকাগুলোতে এখনো ৬৪ ভাগ প্রজাতির গাছ পাওয়া যেতে পারে)।

২. হুমকিতে থাকা প্রজাতিগুলোকে বোটানিকাল গার্ডেন বা বীজ ব্যাংকে সংরক্ষণ করা, যাতে কোনো একদিন তাদের আবারও বনে লাগানো যেতে পারে (বর্তমানে ৩০ ভাগেরও বেশি গাছ এভাবে সংরক্ষণ করা হয়েছে)।

৩. বৈজ্ঞানিকভাবে বৃক্ষ রোপণ ও পূর্ণবাসনের জন্য জনসাধারণকে শিক্ষা দেওয়া। যাতে করে সঠিক জায়গায় সঠিক গাছ লাগাতে পারে, এর মধ্যে বিরল ও হুমকিতে থাকা প্রজাতিগুলো রয়েছে।

৪. বৃক্ষ সংরক্ষণের জন্য অর্থের বরাদ্দ বৃদ্ধি করা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর