বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে অস্ত্র মহড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে অস্ত্র মহড়া


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সম্ভাব্য সফরের আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, পেলোসি তাইওয়ানের মাটিতে পা রাখলে নিষ্ক্রিয় বসে থাকবে না বেইজিং। এর আগে চলতি সপ্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের সময় তাকে সতর্ক করে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বলেছিলেন, যারা আগুন নিয়ে খেলবে তারা ধ্বংস হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং হোয়াইট হাউজও পেলোসিকে তাইওয়ানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে চীনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন একই ফোনালাপে বলেছেন, দ্বীপ রাষ্ট্রটির (তাইওয়ান) মর্যাদা পরিবর্তনের জন্য যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এমনকি তাইওয়ান প্রশ্নে মার্কিন নীতি কোনো পরিবর্তন হয়নি।

এত কিছুর পরও যদি পেলোসি তাইওয়ানে সফরে যান সেক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাইওয়ানের কাছাকাছি সামরিক সরঞ্জাম ও উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পেলোসি তার এশিয়া সফরে সোমবার সিঙ্গাপুরে পৌঁছান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তাইওয়ানে যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

এদিকে পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর সামনে রেখে তাইওয়ান প্রণালীতে নিজের শক্তি প্রদর্শন করছে চীন। সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীকে বিভক্তকারী মধ্যরেখার কাছাকাছি উড়তে দেখা গেছে। এর আগে রোববার, তাইওয়ানের সবচেয়ে কাছের ফুজিয়ান প্রদেশেব্যাপক আকারে মহড়া চালায় চীনের সামরিক বাহিনী।

মঙ্গলবার সকালে জলপথের মাঝামাঝি ওই রেখার কাছাকাছি উড়ে যাওয়া চীনা বিমানগুলো ছাড়াও সোমবার থেকে বেশ কয়েকটি চীনা যুদ্ধজাহাজ অনানুষ্ঠানিক বিভাজন রেখার কাছাকাছি অবস্থান করছে।

সূত্রটির বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়, চীনা যুদ্ধজাহাজ এবং বিমান উভয়ই মঙ্গলবার সকালে মধ্যরেখাটিতে প্রবেশ করে সংকুচিত করে ফেলে। চীনের এ পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে সূত্রটি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে চীনের যুদ্ধবিমান ক্রমাগত মধ্যরেখা স্পর্শ করছে। একই সময় তাইওয়ানের যুদ্ধবিমান বহরও কাছাকাছি এলাকায় স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে।

এদিকে ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর সামনে রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দক্ষিণ চীন সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলোকে তাইওয়ানের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। ইতিমধ্যে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম তাইওয়ানের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পেলোসির তাইওয়ান সফর সামনে রেখে দক্ষিণ চীন সাগরে কার্যত মুখোমুখি অবস্থান নিয়েছে মার্কিন ও চীনা সামরিক শক্তি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর