শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

পোস্টাল ভোটের ফল নিয়ে অপপ্রচার; ইসি’র সতর্কবার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ সময় দেখুন
পোস্টাল ভোটের ফল নিয়ে অপপ্রচার; ইসি’র সতর্কবার্তা


ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ভোটগ্রহণের দিন বিকেলের আগে কোনোভাবেই পোস্টাল ভোটের ফলাফল জানার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানামুখী অপপ্রচার তাদের নজরে এসেছে। আরো বলা হয়েছে, “পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর সাধারণ ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। এর আগে ফলাফল জানার বা প্রকাশের কোনো আইনগত সুযোগ নেই।”

সংস্থাটি সাধারণ জনগণকে এ ধরনের যেকোনো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। ইতিমধ্যে, ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রায় পৌনে ৪ লাখ প্রবাসীর ভোট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট ভোটগুলো আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom