বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্রতিদিনই সৌদি আরব ও ইসরাইল আরও কাছাকাছি হচ্ছে: যুবরাজ সালমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
প্রতিদিনই সৌদি আরব ও ইসরাইল আরও কাছাকাছি হচ্ছে: যুবরাজ সালমান


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ক্রমাগত এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বুধবার (২০ সেপ্টেম্বর)  মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ফক্সে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলের আমাদেরও একটি লাগবে।

সাক্ষাৎকারে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এই অঞ্চলে দুই মিত্র ইসরাইল ও সৌদি আরবেরও সম্পর্কও স্বাভাবিক করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

সৌদি যুবরাজ এমন সময় এই সাক্ষাৎকার দিয়েছেন, যখন জো বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দুই মিত্রের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা জোরদার করেছে।

স্বাভাবিকীকরণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা। এছাড়া বেসামরিক পারমাণবিক সহায়তাও চায় সৌদি আরব। সেইসঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে একটি সমাধানে আসতে চায় রিয়াদ।

মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের জন্য ফিলিস্তিন ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের সমাধান করতে হবে। এখন পর্যন্ত ভালো আলোচনা অব্যাহত রয়েছে। আমাদের দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি এটি এমন একটি জায়গায় পৌঁছাবে, যা ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে। ইসরাইলকে মধ্যপ্রাচ্যের খেলোয়াড় হিসেবে পাওয়া যাবে।’

ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। ইসরাইলের কাছে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র থাকার কথা অস্বীকার করে থাকে।

এ প্রসঙ্গে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘এটি একটি খারাপ পদক্ষেপ। আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনাকে বাকি বিশ্বের সঙ্গে একটি বড় লড়াই করতে হবে।’

ইরান পারমাণবিক বোমা পেলে কী হবে- এমন প্রশ্নের জবাবে সৌদি আরবের যুবরাজ বলেন, ‘তারা যদি একটি পায়, আমাদেরও একটি পেতে হবে।’

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর