বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রতিবছর ৪ লাখ বিদেশি শ্রমিক নিতে চায় জার্মানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
প্রতিবছর ৪ লাখ বিদেশি শ্রমিক নিতে চায় জার্মানি


আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবছর ৪ লাখ বিদেশি দক্ষ কর্মীকে ভিসা দিতে চায় জার্মানি। দেশটির জনসংখ্যাগত এবং শ্রমখাতে সৃষ্ট ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এমন সিদ্ধান্তের কথা ভাবছে নতুন জোট সরকার। রয়টার্সের খবর।

সরকারের জোটসঙ্গী ফ্রি ডেমোক্র্যাটস এর পার্লামেন্ট নেতা ক্রিশ্চিয়ান ড্যুয়ার ব্যবসা বিষয়ক ম্যাগাজিন উইর্টশাফ্টসওচেকে বলেন, ‘দক্ষ কর্মীর ঘাটতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, এটি আমাদের অর্থনীতিকে শ্লথ করে দিয়েছে। আমাদের শ্রম খাতের বয়স বাড়ছে।’

তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র একটি আধুনিক অভিবাসন নীতির মাধ্যমে জনবলের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারি। যত দ্রুত সম্ভব বিদেশ থেকে প্রতি বছর ৪ লাখ দক্ষ শ্রমিক আনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে।’

উল্লেখ্য যে, জার্মান ইকোনমিক ইনস্টিটিউট এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরে দেশটিতে ৩ লাখের বেশি শ্রমিকের ঘাটতি তৈরি হবে। দেশটির শ্রম বাজারে তরুণ কর্মী প্রবেশের তুলনায় বৃদ্ধ কর্মীদের অবসরের হার বেশি।

জার্মান ইকোনমিক ইনস্টিটিউট এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরে দেশটিতে ৩ লাখের বেশি শ্রমিকের ঘাটতি তৈরি হবে। দেশটির শ্রমবাজারে তরুণ কর্মী প্রবেশের তুলনায় বৃদ্ধ কর্মীদের অবসরের হার বেশি। ২০২৯ সাল নাগাদ এই ঘাটতি বছরে ৬ লাখ ৫০ হাজারে পৌঁছাবে।

করোনাভাইরাস মহামারির মধ্যেও গত বছর জার্মানিতে কর্মসংস্থান বেড়ে সাড়ে ৪ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে, জার্মানিতে কয়েক দশকের নিম্ন জন্মহার ও অসম অভিবাসনের পর বর্তমানে শ্রমশক্তি ব্যাপকমাত্রায় সঙ্কুচিত হয়ে পড়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর