রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জনসভা যশোরে উপ প্রেস সচিবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
প্রধানমন্ত্রীর জনসভা যশোরে  উপ প্রেস সচিবের সাংবাদিকদের সাথে মতবিনিময়


মালিক উজ জামান, যশোর প্রতিনিধি ::

আগামী ২৪ নভেম্বর যশোরের জনসভা হবে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার করোনা পরবর্তী ঢাকার বাইরের প্রথম কোনো বৃহত্তম জনসভা। এর পর থেকেই তিনি দেশব্যাপী দলীয় কার্যক্রমে অংশ নেবেন। সে কারণে যশোরের জনসভা ঐতিহাসিক হতে যাচ্ছে। এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

শনিবার রাতে প্রেসক্লাব যশোরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাসান জাহিদ তুষার উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও সকল কার্যক্রম সংকুচিত হয়ে পড়ে। সে কারণে প্রধানমন্ত্রী দেশে কোনো দলীয় কার্যক্রমে সরাসরি অংশ নিতে পারেননি। করোনা উত্তর যশোরের জনসভাই হবে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর প্রথম কোনো
প্রকাশ্য কর্মসূচি। এর মাধ্যমে তিনি দেশব্যাপী দলীয় কার্যক্রমেরও সূচনা করতে যাচ্ছেন বলা চলে। তাই ২৪ নভেম্বর যশোরের জনসভা হবে ঐতিহাসিক। এই জনসভাটি বৃহত্তর যশোরের মানুষের জন্য খুবই তাৎপর্যপূর্ণ’।

তিনি বলেন, পদ্মা ও কালনা সেতুর মাধ্যমে এ অঞ্চলের কৃষক বড় স্বপ্ন দেখা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখান না, নিজে স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করেন। যশোরে কয়েক হাজার গৃহহীন মানুষের ঘর উপহার দিয়ে স্থায়ী আবাসস্থল তৈরি করেছেন। যা উপকারভোগীরা তাদের জীবনে কোনোদিন কল্পনাও করেনি। প্রধানমন্ত্রীর জনসভার নিউজ কাভারেজে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন সহজ করে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি বলেন, বিএনপির আমলে যশোরের সাংবাদিকরা অনিশ্চিত সময়ে মধ্যে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকরা জীবনের ভয়ে পথেও ঠিকমতো চলাফেরা করতে পারতেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সাংবাদিকদের লেখনিতে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোজাম্মেল হক,
প্রেসক্লাব যশোরের সহসভাপতি নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময়ের শেষের দিকে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজের কথা পত্রিকার সম্পাদক শাহীন চাকলাদার অংশ নেন ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর