রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

প্রধানমন্ত্রীর ভালোবাসায়, মায়ের দোয়ায় মন্ত্রী হয়েছি: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন
প্রধানমন্ত্রীর ভালোবাসায়, মায়ের দোয়ায় মন্ত্রী হয়েছি: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “ক্যান্সার আক্রান্ত মা মৃত্যুর আগে বলছিলেন ‘বাবা তুই একদিন মিনিস্টার হবি’। মায়ের দোয়া আমার জীবনে প্রতিফলিত হয়েছে। আল্লাহর রহমতে একবার নয় দুইবার মন্ত্রী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহসিক্ত ভালোবাসায় আমার মায়ের স্বপ্নপূরণ হয়েছে। তিনি আমাকে দুই বার মন্ত্রী বানিয়েছেন। আমি তার প্রতি চির কৃতজ্ঞ।’

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, ‘আমি সারা জীবন ছাত্র অধিকার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করেছি। বি এম কলেজকে বিশ্ববিদ্যালয়ের করার দাবিতে বঙ্গবন্ধুকে বহনকারী স্টিমার পর্যন্ত থামিয়েছি। ঢাকায় আমার নিজ আসনে ৫টি স্কুল কলেজের দায়িত্ব নিয়েছি এবং সফল হয়েছি।’

নিজের রাজনৈতিক ও শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে নানক বলেন, ‘হঠাৎ প্রধানমন্ত্রীর নির্দেশনা এলো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জিএস নির্বাচন করতে হবে। তখন আমার মা ক্যানসার আক্রান্ত। আমি বিদায় চাওয়ার জন্য মায়ের কাছে গেলাম। মা বললো বাবা তুমি ফিরে এসে হয়ত আমাকে জীবিত দেখতে পাবে না। তবে আমি বলে যাচ্ছি, তুই একদিন মিনিস্টার হবি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নানক বলেন, ‘জীবনে যে পথেই বা যে পেশায়ই থাকুন না কেন লক্ষ্য স্থির থাকলে একদিন সফল হবেই। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। তোমাদের মাঝে আমি আমার ছেলেকে খুঁজে ফিরি।’

গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. আনিচুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আঞ্জুমান আরা বানু নার্গিস, ট্রাস্টি বোর্ডের সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মঈন চৌধুরী, প্রফেসর রফিকুল ইসলাম, কে বি এস আহমেদ কবিরসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর