মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতেই রোডমার্চ: বিদিশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতেই রোডমার্চ: বিদিশা


ঢাকা: পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা সিদ্দিক বলেছেন, জাতীয় পার্টি শক্তিশালী এবং গৃহপালিত নামের বদনাম ঘুচিয়ে গণজোয়ার সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ২০ জানুয়ারির পরে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করবে।

শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত পুনর্গঠিত জাপা দেশব্যাপী গণসংযোগ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে জানিয়ে বিদিশা সিদ্দিক বলেন, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পার্টি অনেক শক্তিশালী হবে এবং সকল অপশক্তিকে নিমূর্ল করা হবে। শুধু তাই নয়, ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। জাতীয় পার্টিকে আর কেউ গৃহপালিত বলতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মাহাসচিব ড. আব্দুল্লা আল নাসের, জাপার সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, মেজর অব. আনিসুর রহমান, এডভোকেট রুবায়েত হাসান সায়েম ও এডভোকেট মাহাবুব আলম দুলাল প্রমুখ।

The post প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতেই রোডমার্চ: বিদিশা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom