শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা অধিদফতরে নিয়োগে জরুরি নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন
প্রাথমিক শিক্ষা অধিদফতরে নিয়োগে জরুরি নির্দেশনা


ঢাকা: আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের চার পদে নিয়োগের জন্য ছবি ও সই আপলোডের বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. মাসুদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরে ২০১৬ সালের ৩ অক্টোবর তারিখের ৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান-কাম- ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের নিমিত্ত টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও সই আপলোড করার জন্য অনুরোধ করা হলো।

যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও সই আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর