বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘প্রেমের টানে’ পেন্টাগনের তথ্য পাচার, মরিয়মের ২৩ বছরের জেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৪০ সময় দেখুন
‘প্রেমের টানে’ পেন্টাগনের তথ্য পাচার, মরিয়মের ২৩ বছরের জেল


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর কাছে গোপন মার্কিন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে ২৩ বছরের কারাদণ্ড পেয়েছেন মরিয়ম থমসন নামের এক নারী। তিনি পেন্টাগনে অনুবাদক হিসেবে কাজ করতেন।

৬২ বছর বয়েসি মরিয়ম থমসন নিজের দোষ স্বীকার করেছেন। মার্কিন আদালতে তিনি জানিয়েছেন, তার দেওয়া গোপন তথ্য হিজবুল্লাহর হাতে যেতে পারে বলে ওয়াকিবহাল ছিলেন তিনি। তবে এ কাজটি তিনি লেবাননি এক পুরুষের প্রেমে পড়ে করেছিলেন বলেও জানান মরিয়ম।

উল্লেখ্য, লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন। মরিয়ম থমসন নিজেও লেবাননি-আমেরিকান। ২০১৯ সালে ইরাকের ইব্রিল শহরে মার্কিন স্পেশাল ফোর্সের অনুবাদক হিসেবে দায়িত্ব পান তিনি। কুর্দি অধ্যুষিত ইব্রিল থেকে ইরানের মদতপুষ্ঠ হিজবুল্লাহ বিগ্রেডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করত মার্কিন ওই স্পেশাল ফোর্স। ওই ঘাঁটি থেকে অভিযান চালিয়ে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের ক্ষমতাধর জেনারেল কাশেম সুলেইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। একই হামলায় হিজবুল্লাহর ক্ষমতাধর নেতা আবু মাহদি আল মুহানদিসও নিহত হন। ওই দিনই ইব্রিলে মার্কিন ওই স্পেশাল ফোর্সের দায়িত্ব সমাপ্ত হয়।

কাশেম সুলেইমানি ও আবু মাহদি আল মুহানদিসের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে ইরান ও হিজবুল্লাহ। এ দুই সামরিক নেতার উপর হামলার আগে তাদের গতিবিধির তথ্য কারা আমেরিকান সেনাদের কাছে পাঠাতো, তাদের নাম পরিচয় মরিয়ম থমসনের কাছে জানতে চান তার কথিত লেবাননি ওই প্রেমিক। মরিয়ম থমসন সে সময় একাধিক মার্কিন গুপ্তচরের নাম ওই ব্যক্তির কাছে প্রকাশ করে দেন। এতে মার্কিন বাহিনীর সঙ্গে গোপন যোগাযোগ রাখেন এমন অন্তত ৮ জন ব্যক্তির নাম হিজবুল্লাহর কাছে চলে যায়।

ঘটনার এক মাস পরই মার্কিন কর্তৃপক্ষ গ্রেফতার করে মরিয়ম থমসনকে। পরে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মরিয়ম। এতে তিনি জানান, তার দেওয়া তথ্য হিজবুল্লাহর হাতে যেতে পারে বলে বলে জানতেন তিনি। তবে তিনি জানান, কারো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না তার। জেনেশুনেও এমনটা তিনি করেছেন কারণ সে সময় কারো ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া ছিলেন তিনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতে মরিয়ম থমসন বলেছেন, ‘আমি শুধু চেয়েছিলাম এ বয়েসে কেউ আমাকে যেন ভালোবাসে। যেহেতু ভালোবাসার জন্য মরিয়া ছিলাম, তাই কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম আমি কে’।

মরিয়ম জানান, লেবাননি এক আত্মীয় ওই ব্যক্তির সঙ্গে ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় করিয়ে দেন। তবে সরাসরি কখনই সাক্ষাৎ হয়নি তাদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর