বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে মাদাগাস্কারে বিক্ষোভে উত্তাল, নিহত ২২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে মাদাগাস্কারে বিক্ষোভে উত্তাল, নিহত ২২


আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো তরুণ। তাদের অধিকাংশই ‘জেন জি’ প্রজন্মের।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। রাজধানী আন্তানানারিভোসহ উত্তর উপকূলীয় শহর মাহাজাঙ্গা এবং দক্ষিণাঞ্চলের তোলিয়ারা ও ফিয়ানারানৎসোয়াতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে রাজোয়েলিনা সোমবার তার সরকার ভেঙে দেয়ার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট নয়; তাদের এক দফা দাবি প্রেসিডেন্টের পদত্যাগ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীতে ফের বিক্ষোভ শুরু হলে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে। রিয়েল টিভি মাদাগাসিকারার সম্প্রচারিত ফুটেজে পুলিশের অভিযান দেখা যায়।

ফেসবুকে দেওয়া ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘দেশ ধ্বংস করে কেউ কোনো লাভ পাবে না। আমি এখানে আছি, শুনতে প্রস্তুত, সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত এবং মাদাগাস্কারের সমস্যার সমাধানে প্রস্তুত।’

তিনি অভিযোগ করেন জানান, তার অনুপস্থিতিতে যখন তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন, বিরোধীরা তার বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্ত করেছে। তবে এর পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

বিক্ষোভকারীরা রাজোয়েলিনার বক্তব্যকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় তিন কোটি ২০ লাখ জনসংখ্যার ৭৫ শতাংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। বিদ্যুৎ ও পানির সংকটসহ মৌলিক সেবার দুরবস্থার জন্য অনেকেই রাজোয়েলিনার সরকারকে দায়ী করছেন।

প্রসঙ্গত, রাজোয়েলিনা ২০০৯ সালে এক অভ্যুত্থানের পর প্রথম ক্ষমতায় আসেন। ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফেরেন এবং ২০২৩ সালে আবার নির্বাচিত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর