বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


ফিলিপাইনে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল দেশটির নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে প্রাদেশিক পুলিশের বরাতে বলা হয়েছে, গত দুই দিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল। যে কারণে রাস্তা পিচ্ছিল ছিল। তাই ট্রাক চালানোর একপর্যায়ে ব্রেক ফেল হওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দেশটির গণপরিবহণে নিয়ম না মেনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো হয়। এছাড়া রাস্তাসহ গণপরিবহণে শৃঙ্খলা রক্ষায় শিথিলতা দেখা যায় দেশটিতে। সেজন্য দেশটির সড়কে বড় ধরনের দুর্ঘটনাও নিয়মিত।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ জন নিহত হয়েছিলেন।

The post ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ১৫ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর