বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির শঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭০৩ সময় দেখুন
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির শঙ্কা


ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) পানির নিচে, পালম্পনের পশ্চিমে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এতে এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

প্রাথমিক আশঙ্কা অনুযায়ী, এ ভূমিকম্প স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে জরিপ মডেলগুলোতে দেখা যাচ্ছে, দুর্বল অবকাঠামো বা অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

ইউএসজিএস-এর হিসাব অনুযায়ী, অর্ধ কোটি মানুষেরও বেশি লোক ভিসায়ান দ্বীপপুঞ্জে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভব করেছেন। বিশেষত সেবু ও লেইতে দ্বীপের উত্তরাংশে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ‘অপরিকল্পিত বা দুর্বলভাবে নির্মিত ভবনে গুরুতর ক্ষতি’ এবং ‘সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি’ করতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর