বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে এগোরাটায় ঘটা ওই দুর্ঘটনায় এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

বিমানটি মিনদানাও দ্বীপের কাগায়ান ডি ওরো থেকে জোলো দ্বীপে ৯২ জন সেনা সদস্যকে বহন করে নিয়ে যাচ্ছিল। জোলো বিমানবন্দরে অবতরণের সময় সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা তাৎক্ষনিক ১৭ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে আরও মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে। এটি আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে সেখানে সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের একটি অংশ নিয়ে বিমানটি জোলো দ্বীপে যাচ্ছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর