রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭৯ সময় দেখুন
ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের


ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য কুমিরে ঘেরা পরিখাবিশিষ্ট সর্বোচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান নীল নদের কুমিরকে নতুন একটি আইনি শ্রেণিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে নিরাপত্তার প্রয়োজনে রাষ্ট্র কুমির নিজেদের হেফাজতে রাখতে পারবে।

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দক্ষিণাঞ্চলের কেতজিওত সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে প্রথমে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। কারাগারটি যুক্তরাষ্ট্রের সাবেক অভিবাসন আটককেন্দ্র ‘অ্যালিগেটর আলকাট্রাজ’-এর আদলে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

তবে ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। সংস্থাটি বলেছে, বন্যপ্রাণী কেবল শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে রাখা যায়; নিরাপত্তার কাজে ব্যবহার আইনসম্মত নয়। পরিবেশ মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা নেতা দ্রোরিও বলেন, এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক বা বাস্তবভিত্তিক প্রমাণ নেই।

মানবাধিকার ও প্রাণী অধিকার সংগঠনগুলোর পাশাপাশি পরিবেশবিদদেরও এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি রয়েছে। তাদের মতে, বন্যপ্রাণীকে নিরাপত্তার হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনৈতিক এবং বিদ্যমান আইনের চেতনাবিরোধী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার জলাভূমি এলাকায় নির্মিত ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ আটককেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের কারণে আদালতের নির্দেশে সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর