বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফিলিস্তিনে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
ফিলিস্তিনে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ৩০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে গত মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফিলিস্তিনভিত্তিক ইসলামিক জিহাদের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

টানা চতুর্থ দিনের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। অন্যদিকে গাজা থেকে ইসরাইলে রকেট হামলাও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ইসরাইলের রেওভট শহরে আঘাত হানে। এতে এক ইসরাইলি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

ইসলামিক জিহাদ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইসরাইলি হামলায় তাদের পাঁচ সামরিক নেতা প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবার নিহত হন রকেট ইউনিটের কমান্ডার আহমেদ আবু ডেকা।

এর আগে মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজার উত্তরাঞ্চলে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদুস ব্রিগেডের কমান্ডার খলিল বাহিতনি, মুখপাত্র তারেক ইজ্জালদিন ও সামরিক শাখার মহাসচিব জিহাদ ঘানেম নিহত হন। ওইদিন সবমিলিয়ে ১৫ জন ফিলিস্তিনি নিহত হন। ইসলামিক জিহাদের নেতারা ছাড়া নিহতদের বাকি সবাই বেসামরিক।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইলি হেফাজতে অনশনকারী খাদের আনান নামের এক ফিলিস্তিনির মৃত্যু হয়। খাদের আনান ফিলিস্তিনের ইসলামিক জিহাদ প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ফুঁসে উঠে ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে একাধিক রকেট ছোঁড়া হয়। জবাবে ইসরাইলি যুদ্ধবিমান গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। ইসরাইলি হামলা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর