মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, মৃত ১০০! রেফারির সিদ্ধান্তে রণক্ষেত্র গিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ সময় দেখুন


Last Updated:

মাঠে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত৷

রণক্ষেত্র গিনি৷ ছবি- এক্সরণক্ষেত্র গিনি৷ ছবি- এক্স
রণক্ষেত্র গিনি৷ ছবি- এক্স

গিনি: ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হল গিনিতে৷ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে এই ঘটনা ঘটেছে৷ সংবাদসংস্থা এএফপি সূত্রেই এই খবর মিলেছে৷

যে হাসপাতালে মৃত এবং আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেখানকার এক চিকিৎসকই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন৷ তাঁর কথায়, ‘হাসপাতালের ভিতরে যতদূর চোখ যাচ্ছে শুধু মৃতদেহের সারি চোখে পড়ছে৷ মর্গেও মৃতদেহ উপচে পড়ছে৷ হাসপাতাল সূত্রে খবর, অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে৷

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার উপরে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে৷ রাস্তার উপরেই পড়ে রয়েছে একাধিক মৃতদেহ৷ বিক্ষোভকারীরা থানায় ভাঙচুর করেও আগুন ধরিয়ে দেয়৷’

আরও পড়ুন: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি অন্যায়, অবিলম্বে মুক্তির দাবি হাসিনার! তোপ ইউনূস সরকারকে

মাঠে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত৷ বিক্ষুব্ধ সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে যান৷ ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গিনির ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট মামাদি দৌমবউয়ার সম্মানে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল৷ সেই টুর্নামেন্টের খেলাতেই এই গন্ডগোল শুরু হয়৷

গিনিতে সম্প্রতি এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খুবই জনপ্রিয় হয়েছে৷ কারণ ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আগামী বছর নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করতে চাইছেন মামাদি দৌমবউয়া৷

বাংলা খবর/ খবর/খেলা/

Guinea football match clash: ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, মৃত ১০০! রেফারির সিদ্ধান্তে রণক্ষেত্র গিনি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর