সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান


ঢাকা: ২০০৩ সালের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর হামজারা ভাসছেন প্রশংসায়। তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পরই সামাজিক মাধ্যমে এক পোস্টে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমান। বিদেশে অবস্থান করলেও তিনি যে দেশের ক্রীড়াঙ্গনের ভালোই খবর রাখেন, সেটা প্রকাশ পেয়েছে তার লেখাতেই।

তারেক রহমান লিখেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে। আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে— যেখানে প্রতিভার লালন হয়, স্বপ্নকে সমর্থন দেওয়া হয় এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর