১. তুমি কেন আমায় ভালবাসো? : জীবনে একসঙ্গে থাকার অঙ্গীকার করার আগে সব থেকে জরুরি প্রশ্ন এটি এবং এই প্রশ্নের একটা সঠিক উত্তর আপনার সঙ্গীর থেকে কাম্য। কেউ যদি এই প্রশ্নের উত্তরে বলে ‘তোমাকে ভালবাসি তাই ভালবাসি’, তাহলে সেটি খুব গ্রহণযোগ্য উত্তর হল না। আপনার সঙ্গীর উত্তর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন, সে আপনার সবটুকু মিলিয়ে আপনাকে ভালবাসে কি না। শুধু আপনার ক্ষমতা নয়, আপনার ছোট বড় অক্ষমতাগুলোকেও সে মেনে নিতে প্রস্তুত কি না, তা জেনে নিন এই প্রশ্নে। ছবি : প্রতীকী