রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অনিশ্চয়তা নেই: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অনিশ্চয়তা নেই: ফখরুল


ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেব।’

জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফরটি সফল হয়েছে। ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা এই সফরে কয়েকটি দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।’

নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের সম্ভাব্য হেনস্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো বিষয় নয়। বাংলাদেশে অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ ধরনের সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর