শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ফেল থেকে পাস ৭৬, নতুন জিপিএ-৫ পেল ৫৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
ফেল থেকে পাস ৭৬, নতুন জিপিএ-৫ পেল ৫৭ জন


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে। এতে ৭৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে বলেন, ‘১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪ টি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৭৭৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৭৪৭ জন শিক্ষার্থীর। সিজিপিএ পরিবর্তন হয়েছে ২৮৬ শিক্ষার্থীর। নম্বর বেড়েছে কিন্তু ফলাফল পরিবর্তন হয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন।’

‘ফেল থেকে পাস করেছে ৭৬ জন শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৭ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ৩৫৭ জনের। এছাড়া নম্বর পরিবর্তন হলেও অকৃতকার্য হয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ১৪৪ জনের। আর ২০২১ সালের এইচ এস সি পরিক্ষার উত্তরপত্র পরিবর্তন হয়েছে ১৩৯ জন শিক্ষার্থির।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

সারাবাংলা/আইসি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর