শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ফেসবুকে পোস্ট দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শাকিল আহমেদ (২৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি নিজ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার কারণ জানিয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, প্রায় সাত থেকে আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ইসলামিক একটি বিষয়ে আপত্তিকর কমেন্ট করেন। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি কমেন্ট কেটে ফেলেন। এরপর সোমবার (৯ জুন) ওই কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে শাকিলকে এ নিয়ে বিভিন্ন ব্যক্তি হুমকিধমকি দেন। এদিন রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষজন বাড়িতে গিয়ে শাকিলকে ও তাঁর পরিবারকে হুমকি-ধমকি দেন। এর পর রাত দুইটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে তিনি নিজ ফেসবুকে তার কাজের জন্য সকলের উদ্দেশ্যে শেষ বারের মতো ক্ষমা চান এবং পরবর্তী সময়ে তার মৃত্যুর জন্যে কেও দায়ী থাকবে না এমন পোস্ট করেন।

তিনি পোস্টটিতে লিখেছেন, আমর মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে, আমি জানি আর আমার আল্লাহ জানে আমি নবী মুহাম্মদ কে কোনো কটুক্তি করি নি, আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করতো, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করতো। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি, আগামীকাল আমার বাবা কে সবাই গালি দিবে আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারবো না। একটা ছেলে হয়ে নিজের বাবা মায়ের মান-সম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেচে থাকতে পারবো না, কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারবো না। আত্মহত্যা মহা পাপ আমি জানি, আমি অনেক পাপ করেছি আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি। ওই কমেন্ট আজ থেকে ৭/৮ মাস আগের, আমি সেটা তখনি ডিলিট করে দিয়েছিলাম, আগামীকাল সকাল আমি আর দেখতে চাই না, আমার মৃত্যুর জন্য কেউ দাই না, আমার কলেজের বন্ধু আজ আমাকে এই ভাবে ছোট করে দিলো, এই লজ্জা নিয়ে বেচে থাকা যায় না..”।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর