শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফেসবুকে বড় পরিবর্তন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৩৪ সময় দেখুন
ফেসবুকে বড় পরিবর্তন!


কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন।

মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরেই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি চান পুরোনো দিনের ফেসবুকের অভিজ্ঞতা ফিরিয়ে আনতে যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পারবেন।

পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার। ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে, কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ ছিল। আমরা এখন এমন ফিচার আনছি, যা ব্যবহারকারীদের সেই পুরোনো ফেসবুক অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর