শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

ফ্যাসিবাদের সময় মেট্রোরেল, উড়াল সেতু হয়েছে, কিন্তু মেধার বিকাশ হয়নি: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ সময় দেখুন
ফ্যাসিবাদের সময় মেট্রোরেল, উড়াল সেতু হয়েছে, কিন্তু মেধার বিকাশ হয়নি: রিজভী


ঢাকা: ‘ফ্যাসিস্টদের সময় মেট্রোরেল হয়েছে, উড়াল সেতু হয়েছে, কিন্তু আমাদের দেশের মেধাকে কাজে লাগানো হয়নি, মেধাবীদের মেধাচর্চা করার সুযোগও দেওয়া হয়নি’—এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সহায়তামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘একটি দেশে ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন থাকলে, সেই দেশের অবস্থা এমনই হয়। ছাত্রলীগের নেতা এখন প্রধান উপদেষ্টাকে হত্যার পরিকল্পনা করছে। একজন মেধাবী ছাত্র, তার মেধাকে কাজে না লাগিয়ে হত্যার ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে—কারণ ছাত্রদের মেধাকে বিকশিত না করে তাদের সন্ত্রাসে প্ররোচিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সত্যিকার অর্থে যদি আমরা একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, তাহলে দেশের উন্নয়ন অনেক দূর এগিয়ে যেত। বিএনপি সেই স্বপ্ন পূরণের পথে কাজ করছে। তারেক রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমরা এখন মেধাবী তরুণদের কাজে লাগাচ্ছি—তাদের উদ্ভাবন ও গবেষণাকে সহায়তা দিচ্ছি।’

অনুষ্ঠানে জানানো হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গাজীপুরের ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর শিক্ষার্থীদের তৈরি ‘ফর্মুলা কার’ প্রকল্পকে উৎসাহ ও সহায়তা প্রদান করছেন। শিক্ষার্থীদের তৈরি এই ফর্মুলা কার আগামীতে চীনের একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে। এ উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের বিষবাষ্পের মধ্যেও সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। কোনো কোনো গণমাধ্যম হয়তো ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, কিন্তু দেশের সাংবাদিকেরা এখনও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন—এটা জাতির জন্য আশার কথা।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সভাপতিত্ব করেন। সংগঠনের অন্যান্য উপদেষ্টা, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom