বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফ্রাঙ্কেনস্টাইনের প্রথম সংস্করণ ১ কোটি ১৭ লাখ ডলারে বিক্রি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
ফ্রাঙ্কেনস্টাইনের প্রথম সংস্করণ ১ কোটি ১৭ লাখ ডলারে বিক্রি


আন্তর্জাতিক ডেস্ক

ইংরেজ সাহিত্যিক ম্যারি উল্‌স্টোনক্রফট শেলি রচিত বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন দুই শতাব্দীজুড়ে অসামান্য পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। এবার উপন্যাসটির প্রথম সংস্করণের একটি বই নিলামে উঠেছে। এ বইটিও বিক্রি হয়ে চড়া দামে।

নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি ফ্রাঙ্কেনস্টাইন প্রথম সংস্করণের দুর্লভ বইটি নিলামে তোলে। নিলাম প্রতিষ্ঠানের ধারণা ছিল বইটি দুই থেকে তিন লাখ ডলারে বিক্রি হবে। কিন্তু তাদের প্রত্যাশার চেয়েও কয়েক গুন বেশি ১ কোটি ১৭ লাখ ডলারে বিক্রি হয় বইটি।

১৮১৮ সালে ম্যারি শেলির রচিত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন প্রথম সংস্করণের ৫০০টি বই বের হয়। প্রথম সংস্করণে উপন্যাসটি তিনটি ভলিউমে ছাপা হয়। বইটিতে ম্যারি শেলির স্বামী কবি পার্সি শেলি মুখবন্ধ লেখেন। ম্যারি শেলি বইটি উৎসর্গ করেন তার বাবা সাংবাদিক ও রাজনৈতিক দার্শনিক উইলিয়াম গডউইনকে।

মেরি শেলি প্রথম নারীবাদী এবং চিন্তাবিদ মেরি ওলস্টোনক্রাফট এবং দার্শনিক উইলিয়াম গডউইনের মেয়ে। তার বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন প্রকাশের ২০০ বছর পরেও পাঠকমহলে তুমুল জনপ্রিয়। সাহিত্য ইতিহাসে বৈজ্ঞানিক কল্পকাহিনীর অনবদ্য এক ধারার শুরু হয় ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের মধ্য দিয়ে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর