বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বক্তব্যকালে গাজা ইস্যুতে বিব্রত বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
বক্তব্যকালে গাজা ইস্যুতে বিব্রত বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটন ডিসিতে একটি মানবাধিকার সংগঠনের জাতীয় প্রচারাভিযানের নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় গাজা ইস্যুতে বিব্রতকর অবস্থায় পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে বক্তব্য দেওয়ার সময় একজন ফিলিস্তিনের পক্ষের বিক্ষোভকারী তাকে গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি জানান। খবর আলজাজিরা।

প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যের মধ্যে বিক্ষোভকারী বলেন, ‘গাজাকে বাঁচতে দেন, এখনই যুদ্ধবিরতি বাস্তবায়ন করেন।’ তবে বাইডেন বক্তৃতা চালিয়ে যান। তিনি বলেন, গাজায় বসবাসকারী বেশিরভাগ মানুষ ‘নিরীহ ফিলিস্তিনি পরিবার যারা হামাসের সঙ্গে কিছুই করতে চায় না।’

জো বাইডেনকে পুনরায় নির্বাচিত হতে হলে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের বিশেষ করে কম বয়সের ভোটারদের সমর্থন পেতে হবে। তবে তাদের অধিকাংশই ফিলিস্তিনিপন্থী এবং তাদের ধারণা, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা হচ্ছে তা ঠিক নয়।

বিষয়টি নিজ দলের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের জন্য সমস্যা হয়ে দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেটকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা গাজায় অবিলম্বে খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে এবং মানবিক সংকটের অবসান ঘটাতে ইসরাইলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যবহার করতে বলেছেন।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর