বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ


বগুড়া: অতিরিক্ত গ্যাসচুলা ব্যবহার করার অভিযোগে বগুড়া জেলা এনসিপি নেতা মতিউর রহমান পিটুর বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কর্মকর্তারা পিটুর বাড়িতে অভিযান চালান। অভিযানে প্রতিটি ফ্ল্যাটে গিয়ে চুলার সংখ্যা গণনা করা হয়। বৈধ সংযোগের চেয়ে বেশি সংখ্যক চুলা ব্যবহারের প্রমাণ পাওয়ায় কর্মকর্তারা তার নয়টি চুলা এবং সম্পূর্ণ গ্যাস সংযোগ বন্ধ করে দেন।

এ সময় পিটু গ্যাস কর্মকর্তাদের কাছে নিজেকে বগুড়া জেলা এনসিপি’র সদস্য সচিব হিসেবে পরিচয় দেন। এতে কর্মকর্তারা বিব্রত হন।

এনসিপি সূত্রে জানা যায়, পিটু সংগঠনের একজন সমন্বয়কারী সদস্য।

বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য মতিউর রহমান পিটু বলেন, ‘গ্যাসের জন্য আবেদন করা ছিল। তবে, অন্য কেউ শত্রুতাবসত আমাকে হেয় করার চেষ্টা করেছে।’

বগুড়া পশ্চিমাঞ্চল গ্যাস বিভাগের ম্যানেজার আলমগীর হোসেন জানান, মতিউর রহমান পিটু দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছেন। যা আইনত অপরাধ। এ কারণে তার সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom