রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

বগুড়ায় চেক প্রতারণায় দণ্ডপ্রাপ্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ সময় দেখুন
বগুড়ায় চেক প্রতারণায় দণ্ডপ্রাপ্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত


বগুড়া: চেক প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বগুড়ার কাহালু কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (১৪ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মোছা. সেলিনা আকতার বগুড়ার কাহালু উপজেলার ইন্দুখুর গ্রামের বাসিন্দা মো. ইমদাদ হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি উক্ত অর্থ ফেরত না দেওয়ায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। ২০২৫ সালের ১২ মে বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সেলিনা আকতারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রায়ের পর থেকে দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষিকা পলাতক রয়েছেন।

অফিস আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারির তারিখ থেকে শিক্ষিকা সেলিনা আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেনের সই করা আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর