শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত


মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোক সভা, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে পুখুরিয়া মহিলা কলেজ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

পুকুরিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ম পরিচালক ডাঃ তরিৎ কুমার সাহাসহ অন্যরা।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর