বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বন্দরে অপেক্ষমান গমের চালান ছাড়ের সিদ্ধান্ত ভারতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২২৪ সময় দেখুন
বন্দরে অপেক্ষমান গমের চালান ছাড়ের সিদ্ধান্ত ভারতের


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে গত সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধিত গমের চালানগুলোর রফতারিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে দেশটির বন্দরে অপেক্ষমান গমের চালানগুলো রফতানিতে আর কোনো বাধা থাকছে না।  খবর এনডিটিভি।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেসব গমের চালানগুলো পরীক্ষার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গত ১৩ মে বা তার আগে তাদের সিস্টেমে নিবন্ধন করা হয়েছে। এসব গমরে চালান রফতানি করার অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মিশরের সরকারের অনুরোধের পর দেশটিতে একটি গমের চালান রফতানি করার অনুমতি দেওয়া হয়। যা ইতোমধ্যেই কান্ডলা বন্দরে লোড হচ্ছে।

গম রফতানিতে আকস্মিক নিষেধাজ্ঞা ঘোষণার কারণে দেশটির অনেক বন্দরের বাইরে হাজার হাজার সারিবদ্ধ গমবাহী ট্রাক আটকা ছিল। এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রতিবেশী দেশের জন্য নয়

গম রফতানি নিষিদ্ধ করল ভারত

এদিকে গত রোববার (১৫ মে) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ভারত থেকে গম রফতানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে। অভ্যন্তরীণ খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিয়ে প্রকৃতই সংশয় রয়েছে, ভারতের প্রতিবেশী ও অন্যান্য এমন দেশগুলোর চাহিদা মেটাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গমের বাণিজ্যিক রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে এটি স্পষ্ট করা হয়েছে, এরই মধ্যে গম রফতানির জন্য যেসব চুক্তি হয়েছে, সেসব চুক্তি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে, গত ১৩ মে গম রফতানি নিষিদ্ধ করেছিল ভারতের সরকার। দেশের বাজারে গমের দাম নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী ও সংকটগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো দেশ অনুরোধ করলে গম রফতানির অনুমতি দেবে সরকার।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর