বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বন্ধ আইফেল টাওয়ার, ২০২৬ সালে ভাঙার গুজবে উত্তাল প্যারিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
বন্ধ আইফেল টাওয়ার, ২০২৬ সালে ভাঙার গুজবে উত্তাল প্যারিস


ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘটের মধ্যে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যয়ের কাটছাঁট ও ধনীদের ওপর উচ্চ কর আরোপের দাবিতে দেশজুড়ে চলা ধর্মঘটের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে টাওয়ার কর্তৃপক্ষ।

১৮৮৯ সালে গুস্তাভ আইফেল-এর নকশায় নির্মিত ঐতিহাসিক স্থাপনাটি বন্ধ হওয়ার খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালে আইফেল টাওয়ার ভেঙে ফেলার গুজব ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে ফরাসি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফ্রান্সের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা এই ধর্মঘটে দেশজুড়ে পরিবহন, শিক্ষা, ও সরকারি সেবার পাশাপাশি পর্যটন খাতও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি (এসইটিই) এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় প্রতিবাদ দিবসের কারণে আইফেল টাওয়ার আজ বন্ধ থাকবে।’

আইফেল টাওয়ার কেবল ফ্রান্সের নয়, বিশ্বের অন্যতম পরিচিত প্রতীক। প্রতিবছর ছয় মিলিয়নেরও বেশি পর্যটক এই স্থাপনা দেখতে প্যারিসে আসেন। পর্যটন উদ্যোক্তারা বলছেন, এমনকি অল্প সময়ের জন্যও আইফেল টাওয়ার বন্ধ থাকা প্যারিসের আকর্ষণকে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। বিশেষ করে বিদেশি দর্শনার্থীদের কাছে।

আইফেল টাওয়ার বন্ধ থাকা এই আন্দোলনের কেবল একটি দিক। কয়েক মাস ধরে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে চলছে দেশব্যাপী প্রতিবাদ। শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে সরকারের ‘কৃচ্ছ্রনীতি’ (Austerity Measures) প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর