শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ, এগিয়ে মেয়েরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দেখুন
বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ, এগিয়ে মেয়েরা


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন পরীক্ষার্থী। গত বছরের থেকে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এ বোর্ডে। পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। এবারে কেউ পাস করেনি এমন কোনো স্কুল নেই এ বোর্ডে। বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

তিনি জানান, বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। ফলাফলে ছেলেদের মধ্যে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়েদের মধ্যে ৪৪ হাজার ৫৭৯ জন পাস করেছে।

ঘোষণা অনুযায়ী, ভোলা জেলায় মোট পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ। পিরোজপুর জেলার পাশের হার ৯১ দশমিক ৮৩ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা, পাসের হার ৯০ দশমিক ৭৩ শতাংশ। চতুর্থ স্থানে বরিশাল জেলায় পাসের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ। ৮৬ দশমিক ৯৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে ঝালকাঠি। সবার শেষে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৪ দশমিক ২৩ শতাংশ।

এ বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। পরবর্তী অবস্থানে ব্যবসায় শিক্ষা, এরপর মানবিক বিভাগ।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর