শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ এর প্রয়াণে জবির শোক প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১১ সময় দেখুন
বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ এর প্রয়াণে জবির শোক প্রকাশ

বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ গত (১৩ মার্চ, ২০২৪-বুধবার) মৃত্যুবরণ করেন । জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

সাদি মহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন স্বনামধন্য নৃত্যশিল্পী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর