শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

বর্ষবরণে বাড়িতেই বানিয়ে ফেলুন গরমাগরম চিকেন তন্দুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
বর্ষবরণে বাড়িতেই বানিয়ে ফেলুন গরমাগরম চিকেন তন্দুরি


#কলকাতা: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টি করে ফেলুন বাড়িতেই। গ্রিল বা বারবিকিউ করার অনুষঙ্গ হাতের কাছে না থাকলে উনুন বা গ্যাসেই বানিয়ে ফেলুন মজার তন্দুরি চিকেন। লকডাউনে কমবেশি সকলেরই রান্নার হাত একটু পেকেছে। বিরিয়ানি থেকে চাঁপ সব কিছু বাড়িতে বানিয়ে বন্ধুমহলে শেফ উপাধিও পেয়েছেন। বছরের শেষ দিন এই স্পেশাল স্কিলটা আরও একবার ঝালিয়ে নিন৷ জেনে নিন কীভাবে বানাবেন।

চিকেন ম্যারিনেটের উপকরণ
চিকেন লেগ- ৪ পিস
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
টালা জিরার গুঁড়া- ১ চা চামচ
গরম মশলা গুঁড়া- আধা চা চামচ
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
টক দই- ৪ টেবিল চামচ
লাল ফুড কালার- সামান্য

তেল- প্রয়োজন মতো
বাটার- ১ চা চামচ

কীভাবে বানাবেন 
চিকেনের লেগ পিসগুলো ছুরি দিয়ে হাড় পর্যন্ত কয়েকটি গভীর আঁচড় দিয়ে নিন যেন মশলা ভেতর পর্যন্ত পৌঁছে। ম্যারিনেটের উপকরণ দিয়ে মুরগির টুকরোগুলো ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন আট ঘণ্টা। তাড়াহুড়া থাকলে অন্তত দুই ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন।
ফ্রিজ থেকে বের করে রুমের তাপমাত্রা আসার জন্য অপেক্ষা করুন। এরপর ২ টেবিল চামচ তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো মেখে নিন।উনুন বা গ্যাসে  ফ্রাইয়িংপ্যান বসিয়ে সামান্য তেল ও মাখন দিয়ে একটি বা দুটি করে মুরগির লেগ ভেজে নিন। প্যান ঢেকে মিডিয়াম লো আঁচে প্রতি সাইড ১০ মিনিট করে ভেজে নিন। এরপর  আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভাজুন। এতে তন্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। স্মোকি ভাব আনতে এক টুকরো কাঠকয়লা  চুলায় দিন। কয়লা গরম হয়ে গেলে তন্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম।

Published by:Simli Dasgupta

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর