সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বাংলাদেশ দলকে জামায়াতের অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
বাংলাদেশ দলকে জামায়াতের অভিনন্দন


ঢাকা: এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি দলের পক্ষে এ অভিনন্দন জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তাতে আমি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এই বিজয় জাতির জন্য এক গর্বের মুহূর্ত। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর ফের ভারতকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করল যে- তারা যোগ্যতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’

জাতীয় ফুটবল দলের আজকের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে বিশ্বাস করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানাই। বাংলাদেশ ফুটবল দলের জয়ের ধারা অব্যাহত থাকুক-এই কামনাই করছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর