বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আত্মপ্রকাশ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। মতিউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

শুক্রবার (২৭ আগস্ট) ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে এই আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি বিলাল হোসেন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ, বগুড়ার শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক বাশার আল হামিদ, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ।

সভায় সর্বসম্মতিক্রমে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মতিউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও চাঁদপুরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বৈঠক থেকে এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নামের সংগঠনটি গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর