বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বাংলাদেশসহ ৩১ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
বাংলাদেশসহ ৩১ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেড লিস্ট তৈরি করে যুক্তরাজ্য। তবে বিশ্বজুড়ে বর্তমানে সংক্রমণ পরিস্থিতি কমে আসার কারণে বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশ ও অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

বুধবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) থেকে দেশটির জনস্বাস্থ্যবিধির হালনাগাদ তথ্য দেওয়া হয়। এতে রেড লিস্ট তালিকায় থাকা দেশগুলোর নাম হালনাগাদ করা হয়েছে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে এফসিডিও জানিয়েছে, বাংলাদেশ এবং অন্যান্য ৩১টি দেশ ও অঞ্চলের সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি মূল্যায়নের পর এসব দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে— বিধি-নিষেধে এই পরিবর্তনের অর্থ হলো, লোকজন এখন আরও সহজেই বেশিসংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, করোনা বিধির এই পরিবর্তন ভ্রমণকে আরও সহজ করে তুলবে এবং ব্রিটেনজুড়ে ব্যবসা ও পরিবারগুলোর জন্য সহায়ক হবে। আমাদের অনেককে বন্ধু এবং প্রিয়জনদের সাথে শান্তিমতো দেখা করার সুযোগ তৈরি করে দেবে।

বিধি-নিষেধে পরিবর্তনের আগে পর্যন্ত এফসিডিও করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু দেশে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের জন্য সহায়ক এবং সরল ব্যবস্থার অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষার বিধিও যুক্তরাজ্য প্রত্যাহার করেছে বলে জানিয়েছে এফসিডিও।

তারা বলেছে, ৫০টিরও বেশি দেশের ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণকারী নাগরিক এবং ১৮ বছরের নিচের শিশুরা এখন দেশ ছাড়ার আগ মুহূর্তে করোনা পরীক্ষা, পৌঁছানোর এক থেকে ৮ দিনের মধ্যে পিসিআর পরীক্ষা অথবা আইসোলেশনে থাকা ছাড়াই ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।

সারাবাংলা/এসবি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর