বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই: জার্মান রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই: জার্মান রাষ্ট্রদূত


ঢাকা: আগামী ২০২৬ সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এসব কথা বলেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। সেইসঙ্গে ভোটার উপস্থিতিও বেশি হবে। নারী-পুরুষ উভয়ে ভোট দেবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি জরুরি। এতে জনগণের মতামত প্রকাশ পায়। একই সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা দেখতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচনী সহিংসতা থেকে বিরত থাকবে। ভোটের ক্যাম্পেইনের সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, এটা আমাদের প্রত্যাশা।

‘ভোট কত শতাংশ পড়লে তা গ্রহণযোগ্য’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একেক দেশে একেক একেক রকম। কোন দেশে ৫০ শতাংশ আবার কোন দেশে ৬০ শতাংশ মানুষ ভোট দিলে তা গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে, এটা আমরাও প্রত্যাশা করি।

ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর