বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশে নজর দিলে ভারতের বিরুদ্ধে মিসাইলের হুঁশিয়ারি পাকিস্তানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
বাংলাদেশে নজর দিলে ভারতের বিরুদ্ধে মিসাইলের হুঁশিয়ারি পাকিস্তানের


বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে ভারতকে সামরিক জবাব দেওয়া হবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দলের এক শীর্ষ যুবনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-এর যুব শাখার প্রধান কামরান সাঈদ উসমানি এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন।

ভিডিও বার্তায় উসমানি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেয়, তবে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং মিসাইল খুব দূরে নয়।’

তিনি দাবি করেন, ভারতের আঞ্চলিক পরিকল্পনা সম্পর্কে মুসলিম যুবসমাজ এখন সজাগ। এসব ষড়যন্ত্র নানা রূপে প্রকাশ পাচ্ছে- কখনো বাংলাদেশের পানির অধিকার বন্ধ করে দেওয়া, কখনো উসকানি দিয়ে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে দাঁড় করানো।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশে ভারতের তথাকথিত ‘অখণ্ড ভারত’ মতাদর্শ চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টার বিরুদ্ধে পাকিস্তান প্রতিরোধ গড়ে তুলবে।

উসমানি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং যুব ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি জোরদার করা প্রয়োজন, যাতে জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়।

অন্যদিকে, সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নেতা হাসনাত আবদুল্লাহ গত সপ্তাহে ঢাকায় এক সমাবেশে ভারতের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করে না এমন কাউকে ভারত যদি তাদের আশ্রয় দেয়, তবে বাংলাদেশ জবাব দেবে।’

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদী গোষ্ঠী যে মিথ্যা বয়ান তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর