সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বাংলাদেশের জয়ে মির্জা ফখরুলের শুভেচ্ছা বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
বাংলাদেশের জয়ে মির্জা ফখরুলের শুভেচ্ছা বার্তা


ঢাকা: ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের স্বাদ পেল বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মোর্শালিনের করা ১১ মিনিটের গোল ধরে রেখে ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল–সবুজের দল।

২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য জয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় ভারতের ডিফেন্স চাপে পড়ে যায়। মুহূর্তেই পাওয়া সুযোগ কাজে লাগিয়ে মোর্শালিনের নিখুঁত শটে এগিয়ে যায় বাংলাদেশ। পরে রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকের দক্ষতায় বাকি সময়টায় ভারতের আক্রমণ সামলে নিয়ে ম্যাচটি জিততে সক্ষম হয় জামাল ভূঁইয়ার দল।

এই প্রত্যাশিত জয়ে বাংলাদেশ ফুটবল টিম, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা ফখরুল বলেছেন— ‘২২ বছর পর ভারতের বিপক্ষে এ জয় বাংলাদেশের ফুটবলে নতুন আত্মবিশ্বাস যোগ করবে। দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর