বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মার্কিন পররাষ্ট্র মুখপাত্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ১২:১৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:১২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। ফাইল ছবি

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এর জনগণ, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। ওয়াশিংটনে মঙ্গলবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে ইউনূসপন্থি সরকারের অধীনে ইসলামি চরমপন্থা, বিক্ষোভে উসামা বিন লাদেনের ছবি প্রদর্শন এবং কে-এফ-সি, কোকা-কোলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্য করে ইহুদিবিদ্বেষমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে মন্তব্য চান।

ট্যামি ব্রুস বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যেখানকার কিছু বিষয় নিয়ে আমরা আগেও কথা বলেছি। বিশেষ কোনো প্রেক্ষাপটে আমরা আলাদাভাবে তা বিশ্লেষণ করব।’ তবে তিনি যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গ উল্লেখ করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন- বিক্ষোভ, ভাঙচুর ইত্যাদি—সবই বাংলাদেশের কর্তৃপক্ষের বিষয়। তাদের সঙ্গে যোগাযোগ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্যামি ব্রুস স্পষ্ট করে বলেন, ‘অবশেষে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে। বাংলাদেশের জন্য নির্বাচন, গণতন্ত্রসহ বিভিন্ন ইস্যু গুরুত্বপূর্ণ, যা জনগণের জন্যও তাৎপর্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র গুরুত্বপূর্ণ, এবং জনগণের পদক্ষেপও গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন ইস্যুগুলো মোকাবিলায়, যা গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে।’

সারাবাংলা/এনজে

জনগণ
বাংলাদেশ
মার্কিন পররাষ্ট্র দফতর
মুখপাত্র





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর