শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বাংলাদেশের সব সাফল্য এসেছে শেখ হাসিনার হাত ধরে: কৃষিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
বাংলাদেশের সব সাফল্য এসেছে শেখ হাসিনার হাত ধরে: কৃষিমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের সব সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, খুশির ও অহংকারের। দিনটি আজকে সারা জাতিকে উদ্বেলিত করেছে, উচ্ছ্বাসিত করেছে এবং সারা দেশে বিপুলভাবে উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সকল ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যা সারা পৃথিবীতে প্রশংসিত ও নন্দিত হচ্ছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নন, সারা বাংলাদেশের, সারা জাতির সম্পদ ও শক্তি। এ সম্পদ ও শক্তিকে কাজে লাগিয়েই দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধির দেশ, উন্নত দেশ ও শান্তির দেশে পরিণত হবে।

সারাবাংলা/ইএইচটি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর