বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাইডেন-শি জিনপিং বৈঠক বুধবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
বাইডেন-শি জিনপিং বৈঠক বুধবার


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠক আগামী বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিস্কোকে শহরে দুই নেতা বৈঠক করবেন। বাইডেন প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে দ্বিতীয়বার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

মার্কিন কর্মকর্তারা জানান, এই বৈঠকের এজেন্ডা হবে ব্যাপক। তাদের আলোচনায় থাকবে ইসরাইল-হামাস যুদ্ধ, তাইওয়ান, ইউক্রেনের যুদ্ধ এবং নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয়গুলো।

চলতি বছরের শুরুতে দুই ক্ষমতাধর দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন উড়ে আসার পর সম্পর্ক তলানিতে নামে।

এর আগে, গত বছরে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন।

জো বাইডেন চীনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগের এই চ্যানেলগুলো পুনরায় চালু করার জন্য সংকল্পবদ্ধ। তবে শি জিনপিং এ ব্যাপারে অনিচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

একজন কর্মকর্তা বলেন, সম্পর্কটি এখন পাঁচ বা ১০ বছর আগের সম্পর্ক নয়। এখনকার লক্ষ্য হলো, প্রতিযোগিতার ঝুঁকি ব্যবস্থাপনা, সংঘর্ষ ঝুঁকি ঠেকানো এবং যোগাযোগের চ্যানেলগুলো চালু করা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর