বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাইডেনের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
বাইডেনের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) হোয়াইট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য চাপ প্রয়োগ এবং ইসরাইলের জন্য দ্বি পাক্ষিক সমর্থন জোরদারের আহ্বান জানাবেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

এর আগে, চলতি বছরের জুন মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৯ বছর বয়সী বেনেট।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফরে আসার আগে বেনেট সাংবাদিকদের বলেন, বাইডেন ইসরাইলের সত্যিকারের পুরোনো বন্ধু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এবং ইসরাইলেও নতুন সরকার। জেরুজালেম থেকে তিনি যুক্তরাষ্ট্রে সহযোগিতার নতুন চেতনা নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠককালে বেনেট বলেন, প্রাথমিকভাবে আঞ্চলিক পর্যায়ে ইরানের প্রভাব এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা হ্রাসে তিনি আমেরিকার সহযোগিতা আশা করেন।

অপরদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপরীতে বাইডেন যে উদ্যোগ নিয়েছেন তার তীব্র বিরোধিতা করছে ইসরাইল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বেনেটকে বলেছেন, ইসরাইলের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারে অটল এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উভয়ের উদ্বেগ অভিন্ন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর