শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বাকি বছরও চলবে মিড ডে মিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
বাকি বছরও চলবে মিড ডে মিল


স্টাফ করেসপন্ডেন্ট

প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্প এবছর পুরোটা জুড়েই চলবে। এই প্রকল্পে আর ব্যয় না বাড়ালেও এর মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। প্রকল্পের উদ্বৃত্ত টাকা দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকের ৩০ লাখ শিক্ষার্থীদের উচ্চ পুষ্টিমানের বিস্কুট বিতরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রকল্পের মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্মতি মিলেছে। তবে ‘প্রাইমারি স্কুল মিল প্রকল্প’র উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা সংশোধন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে এখনও জানানো হয়নি।

স্কুল ফিডিং প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের দরিদ্রপীড়িত ১০৪টি উপজেলায় ২০১০ সাল থেকে এই প্রকল্প চালু করা হয়। যেখানে ৩০ লাখ শিক্ষার্থী প্রতিদিন দুপুরে ৩৩০ ক্যালরির এক প্যাকেট বিস্কুট পায়। প্রকল্পটি দুই মেয়াদে ২০১০ সালের ১ জুলাই থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। পরে উদ্বৃত্ত অর্থে এটি এবছরও চালিয়ে নেওয়া হচ্ছে।

এই প্রকল্পে ব্যয় এক হাজার ১৪২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা খরচ ধরা হয়েছিল, এর মধ্যে জিওবি দিয়েছে ৫৯৭ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। আর প্রকল্প সাহায্যে এসেছে ৫৪৫ কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর