শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বাকৃবিতে টেলিটকের টাওয়ার স্থাপনের আশ্বাস ডাক উপসচিবের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৯ সময় দেখুন
বাকৃবিতে টেলিটকের টাওয়ার স্থাপনের আশ্বাস ডাক উপসচিবের


বাকৃবি: বাকৃবিতে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এবং শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্টুডেন্ট প্যাকেজ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব বি. এম. মশিউর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় কৃষিতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাকৃবির ১৯৯৬-৯৭ ব্যাচের পুনর্মিলনীতে ওই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. বজলুর রহমান মোল্যা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালীন সময়ে তিনি বলেন, কৃষিতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির ব্যবহার আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও নির্ভুল ও কার্যকর করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের বৃদ্ধি, রোগবালাই ও মাটির অবস্থা সহজে পর্যবেক্ষণ করা যায়। ড্রোনের সাহায্যে সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ সম্ভব হচ্ছে। ফলে উৎপাদন খরচ কমছে এবং ফলন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক ও টেকসই কৃষি গড়তে এসব প্রযুক্তির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর